আন্তরাজ্য জালনোট পাচার চক্রের এক মুল পাণ্ডাকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার ভারত-বাংলাদেশ সীমান্তের ২৪ নং ব্যাটালিয়ানের জাওয়ানেরা। ধৃতকে সোমবার ১০ দিনের পুলিসি হেফাজতের আবেদন করে আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিস।
জানা যায়, রবিবার রাতে মহম্মদ হাকিম ওরফে সাদ্দাম হোসেন (২০) নামে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে কালিয়াচক থানার চরিঅনন্তপুর সীমান্তের ২৪ নং ব্যাটালিয়ানের জাওয়ানেরা। তার কাছ থেকে উদ্ধার হয় ২ লক্ষ ৭৪ হাজার টাকার জালনোট। উদ্ধার হওয়া নোট গুলি ছিল সবই নতুন ২০০০ টাকার জালনোট। সুত্রের খবর, হাকিম এই জাল নোট পাচার চক্রের পুরনো কারবারি। এর আগেও সে দুবার জালনোট পাচারের অভিযোগে ধরা পড়েছিল। প্রথম বার মালদায় ও দ্বিতীয় বার বিশাখাপত্তনমে। তবে দুটি ঘটনাতেই কিছুদিন জেলে থাকার পর ছাড়া পেয়ে যায় সে। জানা গেছে, সোমবার ১০ দিনের পুলিসি হেফাজতের আবেদন করে ধৃতকে আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিস।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/02lEwZPWeXA